ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন, মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকসুদ আলীর ছেলে মাসুক মিয়া ও একই উপজেলার কামালপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুমন মিয়া।

 

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক জানান, রাতে কুমিল্লা থেকে শুটকি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকটি নোয়াপাড়া এলাকায় পৌঁছালে মাধবপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মাসুক ও রুমন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

 

তিনি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আটক কবির মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খালেদ মিয়ার ছেলে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD