জামায়াতের শীর্ষ নেতাদের স্ত্রীদের নাম সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য তালিকায় Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




জামায়াতের শীর্ষ নেতাদের স্ত্রীদের নাম সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য তালিকায়

জামায়াতের শীর্ষ নেতাদের স্ত্রীদের নাম সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য তালিকায়




ডেস্ক রিপোর্ট ॥ সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টন ঘিরে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়ী হওয়ায় দলটি সংরক্ষিত ৫০ নারী আসনের মধ্যে ১১ থেকে ১২টি আসন পেতে যাচ্ছে। সম্ভাব্য মনোনয়নপ্রাপ্তদের তালিকা নিয়ে দলটির নীতিনির্ধারণী মহলে আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান-এর স্ত্রী আমেনা বেগম, যিনি পূর্বেও সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা রহমান এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের স্ত্রীর নামও আলোচনায় রয়েছে।

মহিলা বিভাগের সাংগঠনিক নেতৃত্ব থেকেও একাধিক নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, সাবেকুন্নাহার এবং শিক্ষাবিদ মারদিয়া মমতাজ।

দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, যেসব অঞ্চলে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্য নেই, সেসব এলাকার যোগ্য নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ভৌগোলিক ভারসাম্যও বিবেচনায় রাখা হবে।

মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা বলেন, সম্ভাব্য প্রার্থীদের তালিকা ইতোমধ্যে আমিরের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি এটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদে উপস্থাপন করবেন এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংসদের প্রথম অধিবেশন শুরু হলে সংরক্ষিত আসন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। তিনি বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী নারী সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার একটি প্রস্তাব রয়েছে। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে জামায়াত ২৪টি আসন পেতে পারে। অন্যথায় বর্তমান ১১-১২টি আসনের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD