জামাইকে ফাঁসাতে ‘ছেলেধরা’ বলে চিৎকার, স্ত্রীসহ গ্রেফতার ৩ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জামাইকে ফাঁসাতে ‘ছেলেধরা’ বলে চিৎকার, স্ত্রীসহ গ্রেফতার ৩

জামাইকে ফাঁসাতে ‘ছেলেধরা’ বলে চিৎকার, স্ত্রীসহ গ্রেফতার ৩

ছেলেধরা গুজবে গ্রেফতার শ্বশুর সিফার ফকির, শাশুড়ি বিউটি বেগম, স্ত্রী শিরিন আকতার। ছবি: সংগৃহীত




অনলাইন ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে জামাইকে ফাঁসাতে ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে সারিয়াকান্দি থানা সংলগ্ন কাঁঠাল তলা এলাকায়।

বুধবার (২৪ জুলাই) গ্রেফতার শ্বশুর সিফার ফকির (৫০), শাশুড়ি বিউটি বেগম (৪০) এবং স্ত্রী শিরিন আকতারকে (২০) আদালতে তোলা হয়েছে। এরআগে মঙ্গলবার সন্ধ্যায় সারিয়াকান্দি থানা সংলগ্ন কাঁঠাল তলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, স্ত্রী-সন্তানকে ভরণপোষণ না দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন ভ্যানচালক স্বামী রিবুল হোসেন। শ্বশুর সিফার ফকির একজন অন্ধ। ভিক্ষা করে নিজের সংসার চালান। এর মধ্যে মেয়ে শিরিন ও তার দুই বছরের সন্তান চেপেছে তার কাঁধে। রিবুল স্ত্রী-সন্তানের ভরণ পোষণ না দিলেও মাঝে-মধ্যে সন্তানকে দেখতে আসেন শ্বশুর বাড়িতে।

ওইদিন সন্ধ্যার দিকে রিবুল হোসেন অটোভ্যান নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সারিয়াকান্দি থানার পাশে কাঁঠাল তলা এলাকায়। এ সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার শ্বশুর, শাশুড়ি, স্ত্রী ও সন্তান। রিবুল তাদেরকে থামিয়ে সন্তানকে কোলে নেন। এক পর্যায় সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলে তারা আপত্তি করেন। এ নিয়ে বাকবিতণ্ডা এক পর্যায়ে ছেলে ধরা বলে চিৎকার দেয় রিবুলের স্ত্রী শিরিন। মুহূর্তের মধ্যে স্থানীয় লোকজন ঘেরাও করে রিবুলকে। গণপিটুনি শুরুর আগেই রিবুল দৌড়ে আশ্রয় নেন সারিয়াকান্দি থানায়। পরে পুলিশ রিবুলের কাছে বিস্তারিত জানার পর আটক করে ৩ জনকে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, স্বামী ফাঁসাতে ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আজ (বুধবার) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD