ছিঃ ছাত্রলীগ নেতা লজ্জা ! Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছিঃ ছাত্রলীগ নেতা লজ্জা !

ছিঃ ছাত্রলীগ নেতা লজ্জা !

ছিঃ ছাত্রলীগ নেতা!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আকাশ খান ফারুক (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

আকাশ খান ফারুক উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের স্নাতক বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কলেজ শাখার সদস্য।

 

পুলিশ জানায়, উপজেলার কান্তনগর গ্রামের ১০ম শ্রেণির ছাত্রীর সঙ্গে ৩ মাস আগে ফেসবুকের মাধ্যমে আকাশ খান ফারুকের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাবা মা ও পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে আকাশ খান তার বাড়িতে যায়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে আকাশ মোহনপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ে না করে এক পর্যায়ে ওই স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে মধ্যরাতে বাড়িতে রেখে যান। এঘটনায় স্কুলছাত্রীর বাবা রোববার সন্ধ্যায় আকাশ খান ফারুকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

 

 

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা আকাশ খান ফারুককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে শারিরীক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD