চাঁদা না দেয়ায় প্রবাসীর উপর হামলা Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চাঁদা না দেয়ায় প্রবাসীর উপর হামলা

চাঁদা না দেয়ায় প্রবাসীর উপর হামলা




স্টাফ রিপোর্টার ॥ দাবিকৃত চাঁদা না দেয়ায় এয়ারপোর্ট থানাধীন সোলনা গ্রামে প্রবাসী নুরুল আমিন সিকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আজ সকাল সাড়ে ১০টায় সোলনার তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল ওই এলাকার আঃ মতিন সিকদারের ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

আহত সূত্র জানায়, গত কয়েক মাস পূর্বে বরিশাল এয়ারপোর্ট থানাধীন সোলনা গ্রামের নুরুল আমিনের স্ত্রী ফাতেমা বেগম স্থানীয় সফেদ আলীর ছেলে আঃ খালেকের কাছ থেকে ৩১ শতাংশ জমি ক্রয় করেন। ওই ক্রয়কৃত জমিতে ঘর তুলতে গেলে একই এলাকার ফরিদ সিকদার ও বেল্লাল সিকদার, ওমর সিকদার ও স্ত্রী মিনারা বেগম বাধা দেয়।

 

ফরিদসহ অন্যান্যদের চাঁদা না দিলে ওই জমিতে ঘর তুলতে দেয়া হবে না বলে তারা সাফ জানিয়ে দেয়। এছাড়া ওই জমি তাদের বলে দাবি করে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব হলে ঘটনার দিন আজ সকালে ফরিদ সিকদার ও বেল্লাল সিকদার, ওমর সিকদার ও স্ত্রী মিনারা বেগমসহ অজ্ঞাত ৫/৬ জন অতর্কিত হামলা চালিয়ে নুরুল আমিনকে কুপিয়ে জখম করে।

 

এ সময় সন্ত্রাসীরা তাদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় ও এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করে লাশ গুম করে দেয়ার হুমকি দেয়া হয়।

 

স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD