ঘুমের ওষুধ খাইয়ে বলাৎকার করতো শিক্ষক, ব্যথা কমাতেও দিত ওষুধ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঘুমের ওষুধ খাইয়ে বলাৎকার করতো শিক্ষক, ব্যথা কমাতেও দিত ওষুধ!

ঘুমের ওষুধ খাইয়ে বলাৎকার করতো শিক্ষক, ব্যথা কমাতেও দিত ওষুধ!

ঘুমের ওষুধ খাইয়ে বলাৎকার করতো শিক্ষক, ব্যথা কমাতেও দিত ওষুধ!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ‘শিক্ষক আমাকে ঘুমের ওষুধ খাইয়ে বলাৎকার করত। অনেক সময় বাসায় চলে যেতে চাইলে, ভয়-ভীতি দেখাতো। এই বিষয়ে কাউকে কিছু বলতে না করতো।’ সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ কথা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে বলে ১১ বছর বয়সের এক মাদরাসা শিক্ষার্থী। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম সেই শিশুর কথা ২২ ধারায় জবানবন্দি নেন। একই সাথে অভিযুক্ত শিক্ষককে প্রেরণ করেন আদালতে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজমল হোসেন।

 

 

অভিযুক্ত ওই শিক্ষকের নাম শহিদুল্লাহ (৪৫)। তিনি চাঁদপুর জেলার উত্তর ইচলী এলাকার মৃত আব্দুস সাত্তার বব্দুশী’র ছেলে ও সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকায় অবস্থিত মারকাযুল কোরআন কওমি মাদরাসার শিক্ষক।

 

 

এর আগে ৪ অক্টোবর রাতে মারকাযুল কোরআন কওমি মাদরাসা ও লিল্লাহ বোডিং থেকে ওই শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেছেন শিশুটির ফুফু ফরিদা আক্তার।

 

 

বলাৎকারের শিকার ১১ বছরের মাদরাসা ছাত্রের পরিবার জানায়, গত ১৫ দিন ধরে ঘুমের ওষুধ খাইয়ে মাদরাসার শিক্ষক শহিদুল্লাহ ছাত্রটিকে বলাৎকার করে আসছে। ব্যথা কমাতে ছাত্রটিকে ব্যথানাশক ওষুধও সেবন করায় ওই শিক্ষক। ছাত্রটি মাদরাসা থেকে বাসায় চলে যেতে চাইলে তাকে ভয়-ভীতি দেখায়। শেষবার বলাৎকারের শিকার হন গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার সময়। পরে সুযোগ পেয়ে ওই ছাত্র মাদরাসা থেকে পালিয়ে বাসায় গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD