গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজে বাঁধা, আটক ১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজে বাঁধা, আটক ১

গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজে বাঁধা, আটক ১

গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজে বাঁধা, আটক ১




ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউছুফ হাসান।

 

 

বুধবার বেলা ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে খাস জমিতে ঘর নির্মানের সময় এই ঘটনা ঘটে।

 

 

ঘর নির্মানে বাঁধা দেওয়া আটককৃত ও দন্ডিত ব্যক্তি হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামের বাসিন্দা মৃত মুক্তিযোদ্ধা সাইফুল মাষ্টারের ছেলে মোঃ আমিরুল ইসলাম শাহীন (৪২)।

 

 

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজে বাঁধা দেওয়ায় একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD