গাছ গিলে খেলেন বিএনপি নেতা ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গাছ গিলে খেলেন বিএনপি নেতা !

গাছ গিলে খেলেন বিএনপি নেতা !

গাছ গিলে খেলেন বিএনপি নেতা !




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক শিক্ষক পরিবারের অর্ধশতাধিক গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে কালীগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লার বিরুদ্ধে। তিনি একই এলাকার মো. আলমাছ মোল্লার ছেলে।

 

 

কালীগঞ্জ পৌর এলাকার তার বাড়ী উপজেলার জাঙ্গালীয়া (মোল্লাবাড়ী) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ওমর আলী মোল্লা বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছে ওই অভিযোগ করেন।

 

 

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, অভিযোগ জানার পর বুধবার তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্তে পর জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

শিক্ষকের ভাই আবুল হাশেম জানান, অভিযুক্ত আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে নানা বিষয়ে শত্রুতা করে আসছেন। এর প্রতিবাদ করতে গেলে তার লোকজন তাদের পরিবারকে হয়রানি করছে। এরই ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ চলাকালে ওই বিএনপি নেতা কুদ্দুস মোল্লার নেতৃত্বে আতিক, কবির, আসিফ, জাকাত, মোর্শেদ, তোফাজ্জলসহ প্রায় ৮/১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের দখলকৃত জমিতে গিয়ে অস্থায়ী সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং ওই জমিতে থাকা ছোট-বড়-মাঝারী সাইজের অর্ধশতাধিক আম, কাঁঠাল, কলা ও লেবু গাছ কেটে চলে যায়। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে তাদের পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ওই বিএনপি নেতার কর্মীবাহিনী। এ ব্যাপারে তাদের পরিবারের পক্ষে ৭ ডিসেম্বর রাতে তিনিও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

 

 

কালীগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে শুনেছি কে বা কারা কয়েকটা কলাগাছ আর একটা আমগাছের চারা কেটে ফেলেছে। ওই গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।

 

 

জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, আব্দুল কুদ্দুস মোল্লার পদ-পদবী নিশ্চিত করে বলেন, ঘটনাটি তার নলেজে নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD