গণভোট বুঝে উঠতে পারছে না দেশের মানুষ—ফখরুল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গণভোট বুঝে উঠতে পারছে না দেশের মানুষ—ফখরুল

গণভোট বুঝে উঠতে পারছে না দেশের মানুষ—ফখরুল




ডেস্ক রিপোর্ট ॥ গণভোট নিয়ে জনগণের বিভ্রান্তি এবং সরকারের ব্যর্থতা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন—দেশবাসী এখনও গণভোটের পদ্ধতি ও ফলাফল কীভাবে নির্ধারিত হয়, তা বুঝে উঠতে পারেনি। শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবি মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পিআর সিস্টেম সম্পর্কে দেশের মানুষ জানে না। ‘হ্যাঁ’ বা ‘না’—এ দুই শব্দের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি মানুষের বোধগম্য নয়। ভোটের দিন পর্যন্তও তা পরিষ্কার হবে না।”

সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “১৫-১৬ বছর ধরে দেশে একটি ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় ছিল। তারা নিজেদের লোক বসাতে গিয়ে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।” তিনি আরও বলেন, “অথচ শহীদ জিয়ার সময় বিএনপি ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।”

ধর্মীয় সমাজব্যবস্থার অবক্ষয় নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, “এত মসজিদ, মাদ্রাসা, ইমাম, আলেম থাকা সত্ত্বেও দেশে এত চুরি, দুর্নীতি, মানুষ অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার করে—কেন? একটি মসজিদ নির্মাণে যে আগ্রহ দেখা যায়, একটি ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায়?”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, যিনি রাজধানীর রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম।

বক্তারা দেশের সামাজিক অবক্ষয় মোকাবিলায় ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সুশাসনের প্রয়োজনীয়তা নিয়ে মত প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD