খালেদা জিয়ার স্মরণে পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে দোয়া মিলাদ Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




খালেদা জিয়ার স্মরণে পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে দোয়া মিলাদ

খালেদা জিয়ার স্মরণে পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে দোয়া মিলাদ




নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বরিশালের কাউনিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে শুক্রবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বক্তারা তাঁর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে বলেন, দেশ ও জাতির জন্য তাঁর ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি মো. বাদশা ফকির। এ সময় সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাক পাঞ্জাতন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আরিফ বিল্লাহ পাঞ্জাতনী। মোনাজাতে মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর আত্মার শান্তি প্রার্থনা করা হয়।

দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন শক্তিশালী রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। তাঁর আদর্শ ও নেতৃত্ব আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে পথনির্দেশক হয়ে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD