খালেদা জিয়ার শূন্য পদে দায়িত্ব নিলেন তারেক রহমান Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




খালেদা জিয়ার শূন্য পদে দায়িত্ব নিলেন তারেক রহমান

খালেদা জিয়ার শূন্য পদে দায়িত্ব নিলেন তারেক রহমান




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত নেতারা বিষয়টি নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেন।

এর আগে তারেক রহমান দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি এখন আনুষ্ঠানিকভাবে দলের সর্বোচ্চ সাংগঠনিক পদে অধিষ্ঠিত হলেন।

সূত্র জানায়, তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। নেতারা দলের ঐক্য অটুট রেখে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD