কাল বৈশাখী ঝড়ের কাবলে ঢাকাগামী লঞ্চ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাল বৈশাখী ঝড়ের কাবলে ঢাকাগামী লঞ্চ

কাল বৈশাখী ঝড়ের কাবলে ঢাকাগামী লঞ্চ




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ঢাকা নৌ-রুটের লঞ্চ কালবৈশাখীর ঝড়ের কাবলে পড়েছে। গতকাল সন্ধ্যা থেকে মেঘাছন্ন আকাশ আর বিদ্যুৎ চমকাতে থাকলেও রাত সোয়া ৯টার দিকে শুরু হয় ঝড়। ঝড়ের কারনে অন্ধকারে রয়েছে বরিশাল সদর উপজেলাসহ বেশ কয়েকটি জেলা শহর। বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে ঝড় দেখে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রটি জানিয়েছে পরবর্তি নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন প্রকার লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করবে না। রাত সোয়া ১০টার দিকে আবহাওয়া ঠিক হয়ে গেলে স্বাভাবিক ভাবে লঞ্চ চলাচল করবে। বরিশাল সদর নৌ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ঝড়ের কারনে সকল লঞ্চ চলাচল বন্ধ হয় এবং আবহাওয়া ঠিক হওয়ার সাথে সাথে বরিশাল থেকে ঢাকাগামী সকল ছেড়ে যায়।

বিষয়টি নিয়ে কথা হয় বরিশাল সদর নৌ থানার সেকেন্ড অফিসার(এসআই) মোঃ রেজাউল করিম এর সাথে তিনি জানান, ঝড়ের কারনে প্রায় ১ ঘন্টা পরে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে সকল লঞ্চ ছেড়ে গেছে তবে কোন অপ্রতিকর ঘটনা ঘটে নাই। তিনি আরো জানান, বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষে’র নির্দেশনা অনুযায়ী লঞ্চ বন্ধ হয়ে যায় এবং তাদের নির্দেশ মোতাবেক লঞ্চচলাচল স্বাভাবিক হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD