কলেজছাত্রী ধর্ষণ: ভোলার মনপুরার সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলেজছাত্রী ধর্ষণ: ভোলার মনপুরার সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

কলেজছাত্রী ধর্ষণ: ভোলার মনপুরার সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার




ভোলা প্রতিনিধি॥  ভোলার মনপুরায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ছাত্রলীগ সভাপতি রাকিব হোসেন রনিকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহিম চৌধুরী পাপন ও সম্পাদক মো. রিয়াজ মাহামুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মনপুরা কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিব হাসান রনিকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত পাঁচ দিন ধরে জেলাব্যাপী আলোচনা-সামালোচনা ঝড় বইছে। এ দিকে ধর্ষণের এ ঘটনায় রাকিবকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। রাকিবকে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে পুলিশ এমন অভিযোগও রয়েছে।

সূত্র জানায়, এ ঘটনায় গত শুক্রবার মামলা করতে গেলে প্রথম মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী বরাবর দেওয়া কলেজছাত্রীর লিখিত অভিযোগের পর পুলিশ বিষয়টি আমলে নেয়। মনপুরায় এসব বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ দিকে আলামত পরীক্ষার জন্য রোববার ওই কলেজছাত্রীকে পুলিশ হেফাজতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার রাতে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, অভিযুক্ত রাকিবকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD