কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জিনবুনিয়া খাল দখলমুক্ত করার দাবিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। খাল উদ্ধার করতে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. ছলিমুল্লাহ তালুকদার প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।

আবেদনে বলা হয়, খেপুপাড়া মৌজার প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটির পশ্চিম বাদুরতলী অংশের আশপাশে সহস্রাধিক একর কৃষিজমি রয়েছে, যার ওপর পাঁচ শতাধিক মানুষের জীবিকা নির্ভরশীল। কিন্তু সরকারি খাল দখল করে সেখানে বসতবাড়ি নির্মাণ, পুকুর খনন ও মাছ চাষ করায় কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, মো. এমাদুল ও মো. ইসমাইল আকন জালিয়াতির মাধ্যমে সরকারি খাল দখল করে নতুন করে বালু ভরাট করছেন। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হয়ে বাড়িঘরে পানি ঢুকছে এবং শত শত একর জমি অনাবাদি হয়ে পড়ছে।

চিংগড়িয়া এলাকার গৌতম চন্দ্র হাওলাদার বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করেও কোনো সুফল পাননি বলে জানান। স্থানীয় সামাজিক সংগঠনগুলো একাধিক মানববন্ধন করলেও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ভূমিদস্যুরা আরও উৎসাহিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক কমরেড নাসির তালুকদার বলেন, বিষয়টি বারবার উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। এদিকে, অভিযুক্ত মো. এমাদুল ২০২১ সালে জেলা প্রশাসকসহ ছয় কর্মকর্তাকে বিবাদী করে মামলা করেন, তবে ২০২৫ সালে সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক মামলার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করেন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD