এনসিপির ৩০ নেতার চিঠিতে নীতিগত উদ্বেগ, জামায়াতে জোটে আপত্তি Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এনসিপির ৩০ নেতার চিঠিতে নীতিগত উদ্বেগ, জামায়াতে জোটে আপত্তি

এনসিপির ৩০ নেতার চিঠিতে নীতিগত উদ্বেগ, জামায়াতে জোটে আপত্তি




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০ কেন্দ্রীয় নেতা জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে পার্টির সম্ভাব্য সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছেন। শনিবার তারা নীতিগত উদ্বেগ জানিয়ে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।

চিঠিতে নেতারা উল্লেখ করেছেন, বিগত এক বছরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির বিভাজনমূলক কর্মকাণ্ড, এনসিপি ও ছাত্রসংগঠনের নারী সদস্যদের চরিত্রহন, অনলাইন অপপ্রচার ও ধর্মভিত্তিক সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে। এগুলো দেশের গণতান্ত্রিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

নেতারা আরও বলেছেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী ভূমিকা ও গণহত্যায় সহযোগিতা করেছে। সুতরাং পার্টির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার জন্য তাদের সঙ্গে কোনো জোটে যুক্ত হওয়া উচিত নয়। তাদের মতে, অল্প কিছু আসনের জন্য এ ধরনের সমঝোতা পার্টির মধ্যপন্থী ও নতুন রাজনীতি প্রত্যাশী সমর্থকদের আস্থা ক্ষতিগ্রস্ত করবে।

চিঠিতে বলা হয়েছে, নীতি ও কৌশল পৃথক, তাই নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। নেতারা আশা করছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেবেন।

এনসিপির বর্তমান প্রার্থী প্রক্রিয়ায় প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি হয়ে ১২৫ জন প্রার্থী ঘোষণা করেছেন। এর আগে আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একাধিকবার স্বতন্ত্র প্রার্থী নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন এবং সংগঠক রফিকুল ইসলাম আইনী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD