এনডিসি পরিদর্শন করলেন অলিম্পিক সিমেন্ট ফ্যাক্টরী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




এনডিসি পরিদর্শন করলেন অলিম্পিক সিমেন্ট ফ্যাক্টরী

এনডিসি পরিদর্শন করলেন অলিম্পিক সিমেন্ট ফ্যাক্টরী




নিজস্ব প্রতিবেদক:ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর উচ্চপদস্থ একটি দল বরিশাল অলিম্পিক সিমেন্ট লিঃ এর ফ্যাক্টরী পরিদর্শন করেছে। এতে সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ প্রায় ত্রিশ জন কর্মকর্তা অংশ নেন।রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা কারখানার ল্যাব, কাঁচামাল, পণ্য উৎপাদন পদ্ধতি এবং অফিসিয়াল কার্যক্রম পরিদর্শন করেন। এতে নেতৃত্ব দেন মেজর জেনারেল মোঃ মুশফিকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি। কোম্পানির পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন অলিম্পিক সিমেন্ট লিঃ এর চীফ অপারেশন অফিসার মেজর (অবঃ) মোঃ শাহীদ উদ্দিন।

 

এছাড়া উপস্থিত ছিলেন চীফ মার্কেটিং অফিসার মোঃ ইমাম ফারুক, মহা-ব্যবস্থাপক মোঃ হাসানুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে মতবিনিময় সভায় আগত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দ প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ফ্যাক্টরীর গুণগত মান নিয়ন্ত্রণ পদ্ধতি দেখে তারা সন্তোস প্রকাশ করেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD