ঋণ নিয়ে সুদ দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঋণ নিয়ে সুদ দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

ঋণ নিয়ে সুদ দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

ঋণ নিয়ে সুদ দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঋণ নিয়ে সুদ দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

 

বুধবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শগ্রামে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে। গৃহবধূ সোমা রানী দাস ওই গ্রামের সঞ্জীব দাসের স্ত্রী।

 

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সুদের টাকা দিতে না পারায় ঋণদাতা এ ঘটনা ঘটায়।

 

 

সোমা রানী দাস জানান, আদর্শগ্রামের আব্দুল কাদেরের মেয়ে দিপ্তী বেগম দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। তিনি গ্রামের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। কিছুদিন আগে সোমা দিপ্তীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে সোমা সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় দিপ্তী বেগম তার লোকজন নিয়ে বুধবার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।

 

এ সময় সোমার কাছে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে দিপ্তী। সোমার নির্যাতনের ভিডিও ধারণ করেন স্থানীয় কিছু যুবক।

 

 

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোমাকে উদ্ধার করেছে।

 

এ সময় দিপ্তী বেগমকে আটক করা হয়। নির্যাতনের শিকার ওই গৃহবধূ দিপ্তী বেগম ও তার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রস্তুতি নিচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD