আ.লীগ নেতা মঈনুল গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আ.লীগ নেতা মঈনুল গ্রেপ্তার

আ.লীগ নেতা মঈনুল গ্রেপ্তার

আ.লীগ নেতা মঈনুল গ্রেপ্তার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁদাবাজি মামলায় ঘোড়াঘাটের আলোচিত ও একাধিক মামলার আসামি মঈনুল মাস্টারকে হিলি থেকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মঈনুল মাস্টার ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

 

 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। আটকের পর তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে মাদ্রাসার কাজ করার সময় মঈনুল মাস্টার ও তার লোকজন কাজে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গত ১ তারিখে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়। এ মামলায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD