আরিফ মেমোরিয়াল হাসপাতাল এর চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলাম পেলেন মাদার তেরেসা স্বর্ন পদক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




আরিফ মেমোরিয়াল হাসপাতাল এর চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলাম পেলেন মাদার তেরেসা স্বর্ন পদক

আরিফ মেমোরিয়াল হাসপাতাল এর চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলাম পেলেন মাদার তেরেসা স্বর্ন পদক




নিজস্ব প্রতিবেদক ॥  বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় ঈদ পূণঃর্মিলনি ও বর্তমান সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশালের আরিফ মেমোরিয়াল হাসপাতাল এর চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলামকে মাদার তেরেসা স্বর্ন পদক ২০১৯ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া আরিফ মেমোরিয়াল হাসপাতাল এর চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলামের হাতে পুরষ্কার হিসাবে ক্রেস্ট ও সনদ তুলে দেন ।

এ সময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু গবেষনা পরিষদ, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নিউজ লেটার এর সম্পাদক সাংবাদিক এম. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উপদেষ্টা ও দৈনিক আমার সময় এর নির্বাহী সম্পাদক লায়ন মুহাঃ মিজানুর রহমান। উল্লেখ্য, গত ২১.০৮.২০১৯ ইং তারিখ বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির প্যাডে অনুষ্ঠান সমন্বয়কারী প্রেম সাগর মিলন সাক্ষরিত চিঠির মাধ্যমে আরিফ মেমোরিয়াল হাসপাতাল এর চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলাম কে সংগঠনের উপদেষ্টামন্ডলী ও জুড়িবোর্ড কর্তৃক প্রাথমিকভাবে চিকিৎসা সেবা ও মানব কল্যানে বিশেষ অবদানের জন্য গুনিজন হিসেবে মাদার তেরেসা স্বর্ন পদক ২০১৯ মনোনয়ন করা হয়েছে বলে নিশ্চিত করেন।

সামাজিক উন্নয়নের সংক্ষিপ্ত বিবরণ ঃ আরিফ মেমোরিয়াল হাসপাতাল, কলেজ রো, বরিশাল, নিজস্ব বিল্ডিং এ ২০১৬ ইং হতে সুনামের সহিত চিকিৎসা সেবা দিয়ে আসছে, এখানে আগত রোগীদের স্বল্প সেবামূল্যের বিনিময়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং রোগীদের চিকিৎসার লক্ষ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও আছে, শতকরা ৫ ভাগ রোগী বহিঃর্বিভাগে বিনামূল্যে সেবা পাচ্ছেন। এছাড়াও এখানে অনেক লোকের কর্মসংস্থান ব্যবস্থাও হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Comments are closed.










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD