অনলাইন ক্যাসিনোর মূলহোতার বাসায় র‌্যাবের অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অনলাইন ক্যাসিনোর মূলহোতার বাসায় র‌্যাবের অভিযান

অনলাইন ক্যাসিনোর মূলহোতার বাসায় র‌্যাবের অভিযান




নিজস্ব প্রতিনিধি॥ বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।গুলশানের দুই নম্বর অ্যাভিনিউয়ের ৯৯ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অভিযান শুরু করা হয়।

এই বাসাতেই সেলিম পি২৪ গ্যাম্বলিং নামে অনলাইন ক্যাসিনো পরিচালনা করতো। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে তাকে আটক করে র‌্যাব-১। পরে তাকে র‌্যাব-১ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

র‌্যাব কর্মকর্তা সারোয়ার বিন কাশেম জানান, ‘সেলিম প্রধান বাংলাদেশের অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত। ক্যাসিনো ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে তার অফিস কাম বাসায় অভিযান চালানো হচ্ছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD