৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত:বরিশালসহ অধিকাংশ জাগায় বৃষ্টি হতে পারে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত:বরিশালসহ অধিকাংশ জাগায় বৃষ্টি হতে পারে

৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত:বরিশালসহ অধিকাংশ জাগায় বৃষ্টি হতে পারে




অনলাইন ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে চট্টগ্রাম, পায়রা, মোংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখানো হয়েছে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি একই জায়গায় অবস্থান করছে। চ্যানেল আই। ৫:০০আবহাওয়া পূর্বাভাসে বলা হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

লঘুচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সবখানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ফরিদপুরসহ দক্ষিণ অঞ্চলের নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া কার্যালয় জানিয়েছে, বৃষ্টির কারণে রাজশাহী, বগুড়া অঞ্চলসহ রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD