২৮ নং ওয়ার্ডে হুমায়ূনের প্রচারনায় জাহাঙ্গীরের বাঁধা Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




২৮ নং ওয়ার্ডে হুমায়ূনের প্রচারনায় জাহাঙ্গীরের বাঁধা

২৮ নং ওয়ার্ডে হুমায়ূনের প্রচারনায় জাহাঙ্গীরের বাঁধা




স্টাফ রিপোর্টার: আগামী ৩০ জুলাই বরিশাল সিটিকর্পোরেশন নির্বাচন। ইতি মধ্যে মনোনয়ন ক্রয় ও জমা দেওয়া শেষ হলেও কিছু ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের আচরন বিধী অমান্য করার অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়- মনোনয়ন পত্র ক্রয় করার পরদিন থেকেই বেপরোয়া হয়ে উঠেছেন ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: জাহাঙ্গীর হোসন। অভিযোগ রয়েছে মার্কা পাওয়ার পর তিনি ২৮ নং ওয়ার্ডে তার পতিদন্দি প্রার্থী ৩ বারের কাউন্সিলর মো: হুমায়ূন কবিরের কোন কর্মীকে গন সংযোগ করতে দিচ্ছেননা। শুধু তাই নয়- কোথাও নির্বাচনি কোন পোষ্টার লাগতে গেলেও জাহাঙ্গীরের কর্মী সমর্থকদের বাধায় তা পন্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যে ভিবিন্ন স্থানে কাউন্সিলর হুমায়ূন কবিরের পোস্টার লাগাতে গেলে তাতে জাহাঙ্গীর সমর্থিত শেরে বাংলা সড়কের বাসীন্দা মাদক ব্যাবসায়ী খালেদ ওরফে ইয়াবা খালেদের নেতৃত্বে হামলা করা হয়। যার ফলে হুমায়ূন কবিরের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয় বলে জানাযায়।

এদিকে জাহাঙ্গীর হোসেনের পালিত ক্যাডাররা প্রকাশ্যে রাস্তায় বের হয়ে এই বলে হুমকি দেয় যে- যদি কেউ কাশীপুর বাজার থেকে শুরু করে নথুল্লাবাদ এরিয়ার মধ্যে হুমায়ূন কবিরের পোষ্টার ও প্রচারনা চালায় তাহলে তার হাত পা ভেঙ্গে ফেলা হবে। আর এসব ক্ষেত্রে পিছনে বসে কলকাঠি নাড়ছেন কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন। স্থানিয়রা জানিয়েছেন- জাহাঙ্গীর হোসেনের এমন আচরনের প্রভাব পরতে পারে সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ’র মেয়র নির্বাচনে। সেক্ষেত্রে কাউন্সিলর হুমায়ূন কবির জানিয়েছেন- আমি আগামী নির্বাচনে ২৮ নং ওয়ার্ডের নির্বাচন নিয়ে সশংয় আছি। আমি বিষয়টি নিয়ে অতি দ্রুত প্রশাসনের উর্দ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: মুজিবুর রহমান জানিয়েছেন- যদি কেউ নির্বাচনী প্রচারনায় কোন অনিয়ম ও কারো প্রচারনায় অনৈতিক ভাবে বাঁধা প্রধান করলে তার বিরুদ্বে ব্যাবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD