১০ বছর আগের সেই স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১০ বছর আগের সেই স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

১০ বছর আগের সেই স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

১০ বছর আগের সেই স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ১০ বছর আগের স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, আমার সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমি দায়ী নই! একজনের অসততার কারণে আমাকে সারাজীবন ভুগতে হয়েছে। আমি ভুগেছি।

 

 

এ সময় ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। তার সাথে প্রতারণা হয়েছে জানিয়ে প্রভা বলেন, আপাতত প্রেম বা বিয়ে নিয়ে চিন্তা নেই। জীবনটাই উপভোগ করতে চাই।

 

 

২০০৬ সালে শোবিজ দুনিয়ায় পা রাখেন। ব্যক্তিগত কারণে বিরতি নিয়েছিলেন দুই বছর। বিরতি কাটিয়ে আবারো নিয়মিত কাজ করছেন তিনি।

 

 

অভিনয় ক্যারিয়ারের এক যুগ পার করেছেন প্রভা। কেমন লাগছে? উত্তরে তিনি বলেন, ‘আসলে খারাপ-ভালো মিলেই কেটেছে। প্রবল আগ্রহ নিয়ে এবং এখানে থাকতেই হবে- এই চিন্তা থেকে কখনো কাজ করিনি। এলাম, কাজ করলাম- এইভাবে করছি। সামনেও তাই করব।’

 

 

প্রভা বলেন, ‘প্রায় দশ বছর আগে আমার সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমি দায়ী নই! একজনের অসততার কারণে আমাকে সারাজীবন ভুগতে হয়েছে। আমি ভুগেছি। তবে সব কিছু সামলে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারছি, এটাই আমার বড় প্রাপ্তি।’

 

 

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে প্রভা জানান, খুব শান্তিপূর্ণ জীবন পছন্দ করেন তিনি। নিজেকে সুখি রাখার চেষ্টা করেন সব সময়। তাই কোনো পরিকল্পনা নিয়ে কাজ করেন না তিনি।

 

 

নিজের ভুলগুলো নিয়ে কথা বলতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এতদিন যত সম্পর্কে জড়িয়েছিলাম, আমার মনে হয় সেগুলো টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছি আমি। অবহেলা পেয়েও নিজে সবচেয়ে বেশি ছাড় দিয়েছি। হয়তো আমার ভুল, কারণ আমি আসলে মানুষ চিনতে ভুল করছি। তাই আপাতত প্রেম বা বিয়ে নিয়ে চিন্তা নেই। জীবনটাই উপভোগ করতে চাই।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD