হোমিও ডাক্তারের কাছে যৌন উত্তেজক ওষুধ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হোমিও ডাক্তারের কাছে যৌন উত্তেজক ওষুধ

হোমিও ডাক্তারের কাছে যৌন উত্তেজক ওষুধ

হোমিও ডাক্তারের কাছে যৌন উত্তেজক ওষুধ!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজবাড়ীর ষ্টেশন রোড থেকে র‌্যাব-৮ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ স্প্রিট ও যৌন উত্তেজক ওষুধসহ কাজী ইমাম আজম নামে একজন হোমিও ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোডের ডিলাক্স হোটেলের বিপরীত পাশে অবস্থিত কাজী হোমিও ফার্মেসিতে অভিযান চালানো হয়।

 

 

এ সময় সেখান থেকে ৩৬০ বোতল স্প্রিট ও বিপুল পরিমাণ উত্তেজক পদার্থ জব্দ করা হয়। স্প্রিটের আনুমানিক মূল্য ধার্য করা হয় প্রায় ৩৩ হাজার টাকা। স্প্রিট কোর্টে পাঠানোর জন্যে জব্দ তালিকায় রাখা হয় এবং যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধগুলো নষ্ট করা হয়।

 

 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোমিও ডাক্তার কাজী ইমাম আজমকে আসামি করে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ সময় র‌্যাব ৮ এর কোম্পানি কমান্ডার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর যৌথ অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান, র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর মো. খালেদ মাহমুদ, র‌্যাবের ডেপুটি সহকারি পরিচালক ডিএডি মো. আব্দুল মতিন, রাজবাড়ী মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ ও তপন কান্তি শর্মা প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD