‘হৃদয়ে কোলাহল’ করে সারিকার ফেরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘হৃদয়ে কোলাহল’ করে সারিকার ফেরা

‘হৃদয়ে কোলাহল’ করে সারিকার ফেরা

‘হৃদয়ে কোলাহল’ করে সারিকার ফেরা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মডেল-অভিনেত্রী সারিকা প্রায় চার মাস ঘরবন্দী থাকার পর গেল ঈদে আটটি নাটকে অভিনয় করেছেন। ঈদের পর আর নাটকে অভিনয় করেননি তিনি। এবার ফিরলেন নতুন নাটকে। সম্প্রতি এই অভিনেত্রী ‘হৃদয়ে কোলাহল’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে যোগ দিয়েছেন।

 

 

নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন এসকে শুভ এবং শফিকুল ইসলাম নাট্য। নাটকটি লিখেছেন অয়ন চোধুরী। নাটকটিতে সারিকার সঙ্গে আরো অভিনয় করেছেন সায়েদ জামান শাওন, শিশির, বৃষ্টি রহমানসহ অনেকেই।

 

 

নাটকের গল্পে দেখা যাবে, অলিকের চাকরি পরিবর্তন করা নেশার মতো হয়ে গিয়েছে। এর কারণ মানিয়ে নিতে না পারা। অফিসে কোনো দুর্নীতি বা অসঙ্গতি অলিকের পছন্দ নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রিনি, অলিকের এমন হুটহাট ডিসিশান মেনে নিতে পারে না। এ নিয়ে রিনি ও অলিকের মধ্যে ঝগড়া লেগেই থাকে।

 

 

রিনি বিশ্বাস করে ইমোশন ট্রান্সফরমেশনের সবচেয়ে ভাইটাল ক্রিয়েশন হচ্ছে ঝগড়া। তবে এর মধ্যে একটা কিন্তু আছে। এই ট্রান্সফরমেশনকে বেশি সময় ধরে রাখা যাবে না। এই বিশ্বাস থেকেই তাদের সম্পর্কটার একটা গভীরতা রয়েছে। প্রেম, ভালবাসা নিয়ে কবি সাহিত্যিকেরা বিস্তর গবেষণা করে লিখে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছেন এর ব্যাখ্যা বিশ্লেষণে। রিনির এটাই বিশ্বাস। তবে অলিক বিশ্বাস করে একটি গোলাপ প্রেমের অনেক সমস্যাই সমাধান করে দিতে পারে। এমনই ভালোবাসার গল্প নিয়ে ‘হৃদয়ে কোলাহল’ নাটকের গল্প এগিয়ে যেতে থাকে।

 

 

নির্মাতা সুত্রে জানা গেছে, ‘হৃদয়ে কোলাহল’ একটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে অবমুক্ত করা হবে নাটকটি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD