হলফনামায় ঋণ খেলাপীর তথ্য গোপন করায় আমতলী উপজেলা চেয়ারম্যানের শপথ স্থগিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হলফনামায় ঋণ খেলাপীর তথ্য গোপন করায় আমতলী উপজেলা চেয়ারম্যানের শপথ স্থগিত

হলফনামায় ঋণ খেলাপীর তথ্য গোপন করায় আমতলী উপজেলা চেয়ারম্যানের শপথ স্থগিত




আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানের ঋণ খেলাপীর তথ্য গোপনের অভিযোগে করা মামলার কারণে শপথ কার্যক্রম স্থগিত করেছে আদালত।বরগুনা যুগ্ম জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ইসমাইল হোসেন বুধবার শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

জানাগেছে, আমতলী উপজেলা পরিষদ নির্বাচন গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু ২৬ হাজার ৩৩৬ ভোট পেয়ে হেরে যান। বিজয়ী প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান হলফনামায় ঋণ খেলাপীর তথ্য গোপন করে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এমন অভিযোগ এনে ছজু বরগুনা যুগ্ম জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে রবিবার মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বিজয়ী প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে ২৪ ঘন্টার মধ্যে কেন তার চেয়ারম্যান হিসেবে শপথ কার্যক্রম স্থগিত হবে না তার কারণ জানতে চেয়ে নোটিশ দেয়। মঙ্গলবার আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান আদালতে ১৫ দিনের সময় আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক তাকে এক দিনের সময় দেয়।

বুধবার ছিল ওই মামলার শুনানি। শুনানি শেষে আদালতের বিচারক ইসমাইল হোসেন উপজেলা চেয়ারম্যান হিসেবে গোলাম ছরোয়ার ফোরকানের শপথ গ্রহণ কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছেন।মামলার বাদী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু আদালতের রায়ের প্রতি সন্তুষ্ট হয়ে বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।মামলার বাদী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজুর আইনজীবী জগদীশ চন্দ্র শীল বলেন, গোলাম ছরোয়ার ফোরকান হলফনামায় ঋণ খেলাপীর তথ্য গোপনের অভিযোগের মামলায় আদালতে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক সন্তুষ্ট হয়ে তার (ফোরকান) উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ কার্যক্রম স্থগিত করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD