সড়কে শৃঙ্খলা ফেরাতে বোরহানউদ্দিনে মোটরযান ও চালকদের বিরুদ্ধে অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সড়কে শৃঙ্খলা ফেরাতে বোরহানউদ্দিনে মোটরযান ও চালকদের বিরুদ্ধে অভিযান

সড়কে শৃঙ্খলা ফেরাতে বোরহানউদ্দিনে মোটরযান ও চালকদের বিরুদ্ধে অভিযান




ভোলা প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিনে সড়কের শৃঙ্খলা ফেরাতে নিবন্ধনবিহীন মোটরযান ও চালকদের বিভিন্ন ত্রুটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী। সোমবার দুপুর ১২ থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের থানার সামনের সড়কে থানা পুলিশের সহায়তায় তিনি ওই অভিযান পরিচালনা করেন।

ইউএনও বশির গাজী জানান, তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০১৮ সালের সড়ক পরিবহণ আইনে ১ টি মোটর সাইকেল জব্দ ও ৩ জন মোটরসাইকেল চালককে বিভিন্ন অংকে জরিমানা করেন।

ওই সময় উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের মো. ইউসুফ শিকদারের মোটর সাইকেলের কোন বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করে থানা হেফাজতে দেন। এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট না থাকার অভিযোগে ৩ মোটর সাইকেল চালক মো. হোসেন, মোতাহার হোসেন ও অমল চন্দ্রকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD