স্মার্ট কার্ডে পুরুষের বদলে নারীর ছবি! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্মার্ট কার্ডে পুরুষের বদলে নারীর ছবি!

স্মার্ট কার্ডে পুরুষের বদলে নারীর ছবি!




অনলাইন ডেস্ক: বেলা ১১টা বেজে ৩০ মিনিট। জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দেয়া হবে জেনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন জাহেদুল আলম নামে ২২ বছরের এক যুবক। দীর্ঘ সময় অপেক্ষার পর যখন হাতে এল কার্ডটি, তখন খুশির বদলে চোখে-মুখে জাহেদের বিরক্তির ছাপ। কার্ডে তার ছবির পরিবর্তে দেয়া কোনো এক অপরিচিত নারীর ছবি।

শনিবার দুপুরে হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জাহেদুল আলম ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গুন্নু মিয়া সারাং বাড়ির মো. জানে আলমের ছেলে।

ভুক্তভোগী জাহেদুল আলম জানান, চার বছর আগে ২০১৫ সালে ভোটার হওয়া তথা সাধারণ জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য নিবন্ধন করেন তিনি। প্রায় দুই বছরেরও অধিক সময়ের পর ২০১৮ সালের নভেম্বর মাসে আসা জাতীয় পরিচয়পত্রে তার ছবির পরিবর্তে দেখেন এক নারীর ছবি। পরে ওই বছরের ১৮ নভেম্বরে সোনালী ব্যাংকে ২৫৩ টাকা জমা দিয়ে উপজেলা নির্বাচন অফিসে সংশোধনের জন্য আবেদন করেন তিনি।

তিনি বলেন, আমার আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমার ছবি সম্বলিত সংশোধনকৃত জাতীয় পরিচয়পত্রটি হাতে পাই। কিন্তু শনিবার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ লাইনে অপেক্ষার পর পাওয়া স্মার্ট কার্ডে আগের একই ভুলটি দেখতে পাই। এখন আমি কীভাবে কী করব কিছুই বুঝতে পারছি না।

এদিকে স্মার্ট কার্ডের জন্য লাইনে অপেক্ষমান শারমিন আক্তার নামে এক গৃহবধূ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার স্বামীকে দেয়া স্মার্ট কার্ডে তার বাবা-মা উভয়ের নামে ভুল লিপিবদ্ধ করা হয়েছে। এসব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের খেয়ালিপনার কারণে এমনটা হচ্ছে। এ জন্য অনেকে বর্তমান সরকারকে দায়ী করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, এ রকমের প্রায় ৮৫ জন ভোটারের স্মার্ট কার্ডে ভুলে একজনের ছবির স্থলে অন্যজনের ছবি সংযোজন করা হয়েছিল। যা আমি নিজে গিয়ে ঢাকা থেকে সংশোধন করে নিয়ে এসেছি।

তবে গুটি কয়েকজন ভোটারের এমন সমস্যা থাকতে পারে। তাই তাদের জন্য আমাদের পরামর্শ হলো, তারা যাতে তাদের আগের সাধারণ জাতীয় পরিচয়পত্র জমা না দেন এবং বিষয়টি আমাদেরকে অবহিত করলে আমরা বিষয়টি সুরাহা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD