স্বামীর বিরুদ্ধে মামলা করায় ভবির মাথার চুল কেটে দিয়েছে দেবররা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বামীর বিরুদ্ধে মামলা করায় ভবির মাথার চুল কেটে দিয়েছে দেবররা

স্বামীর বিরুদ্ধে মামলা করায় ভবির মাথার চুল কেটে দিয়েছে দেবররা

স্বামীর বিরুদ্ধে মামলা করায় ভবির মাথার চুল কেটে দিয়েছে দেবররা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে মামলা করায় ভবির মাথার চুল কেটে দিয়েছে দেবররা। শুক্রবার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দেবর শামছু মিয়াকে গ্রেফতার করেছে।

 

 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদপুর গ্রামের আশিদ উল্লার ছেলে মাসুক মিয়ার সঙ্গে ৪ বছর আগে বিয়ে হয় ওই নারীর। এর পর থেকে প্রায় যৌতুকের জন্য নির্যাতন করতো তার স্বামী। স্বামী যৌতুকের দাবিতে নির্যাতন করায় গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ওই গৃহবধূ।

 

আদালত মামলাটি আমলে নিয়ে তার স্বামী মাসুক মিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ গত সোমবার মাসুক মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

 

 

এরই জেরে শুক্রবার রাতে মাসুক মিয়ার চাচা ও ভাইসহ স্বজনেরা মিলে ওই গৃহবধূর বাবার বাড়িতে হামলা চালিয়ে তার মাথার চুল কেটে দেয়াসহ মারপিট করে।

 

 

পরে ওই গৃহবধূ থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দেবর শামছু মিয়াকে গ্রেফতার করে।

 

 

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD