স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার আদমদীঘিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে। আজ রবিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে রবিবার দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে দু’জনের নাম উল্লেখসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারভোগ গ্রামের বদরুজ্জামানের ছেলে আজাদ (২৮) ও একই গ্রামের শুকরার ছেলে আল আমিন সহ (৩২) অজ্ঞাত আরো ২-৩ জনকে।

 

 

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার কোমারভোগ গ্রামের ভ্যান চালক সাদ্দাম হোসেনের স্ত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের আজাদ কু-প্রস্তাব দিয়ে আসছিল। সাদ্দাম বিষয়টি জানার পর প্রতিবাদ করলে আজাদ তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। একপর্যায়ে গত বুধবার রাত ২টার দিকে সাদ্দাম প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে একই গ্রামের আজাদ ও আল আমিনসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের একদল বখাটে তাকে মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশের উঠানে ফেলে রেখে তার স্ত্রীর শয়ন ঘরে প্রবেশের চেষ্টা করে।

 

 

টের পেয়ে তার স্ত্রী দরজা বন্ধ করে মোবাইল ফোনে প্রতিবেশিদের ডাকলে তারা পালিয়ে যায়। প্রতিবেশিরা সাদ্দামকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভ্যানচলকের ভুক্তভোগী স্ত্রী দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ৫ জনের বিরুদ্ধে থানায় যৌননিপিড়ন ও বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে বসত বাড়িতে অনাধীকার প্রবেশ করে মারপিট জখম ও হুমকি প্রদান সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

 

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যানচলকের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেছেন। আাসামীদের গ্রেপ্তারের জোড় তৎপরতা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD