স্ত্রীর পরকীয়ার বলি সন্দেহ, ৮ সপ্তাহ পর তোলা হলো স্বামীর লাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রীর পরকীয়ার বলি সন্দেহ, ৮ সপ্তাহ পর তোলা হলো স্বামীর লাশ

স্ত্রীর পরকীয়ার বলি সন্দেহ, ৮ সপ্তাহ পর তোলা হলো স্বামীর লাশ

স্ত্রীর পরকীয়ার বলি সন্দেহ, ৮ সপ্তাহ পর তোলা হলো স্বামীর লাশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীর পরকীয়ার বলি সন্দেহে দাফনের ৮ সপ্তাহ পর কবর থেকে তোলা হয়েছে স্বামীর লাশ। মঙ্গলবার দুপুরে লাশ তোলার পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মো. বাবলু চৌধুরী ওই উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুরের সাত্তার মোল্লার ছেলে।

 

 

পরিবারের অভিযোগ, পরকীয়ায় বাধা দেওয়ায় বাবুল চৌধুরীকে শ্বাসরোধে হত্যা করেছেন স্ত্রী রেখা খাতুন। ওই ঘটনায় রেখাসহ সাতজনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন নিহতের ভাই আবুল হোসেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের ৮ সপ্তাহ পর মঙ্গলবার দুপুরে শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহার নেতৃত্বে কবর থেকে বাবুল চৌধুরীর লাশ তোলা হয়।

 

 

নিহতের স্ত্রী রেখা খাতুন বলেন, ৯ জুন রাতে আমি আমার সন্তানকে নিয়ে এক ঘরে ঘুমিয়ে ছিলাম। ওই সময় আমার স্বামী পাশের ঘরে ছিলেন। স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে স্বামীকে ডাক দেই। কিন্তু তিনি উত্তর না দিলে আমি তার গায়ে ধাক্কা দিয়ে দেখি তিনি অচেতন হয়ে পড়ে আছেন। ওই সময় আমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে আমার স্বামীকে মৃত অবস্থায় পান। পরদিন স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুদ্দোহা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD