স্ত্রীর অধিকার না পেলে আত্মহত্যা,ফেসবুকে ঝড় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রীর অধিকার না পেলে আত্মহত্যা,ফেসবুকে ঝড়

স্ত্রীর অধিকার না পেলে আত্মহত্যা,ফেসবুকে ঝড়

রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্বিতীয় স্ত্রী দাবি  ( ছবি: সংগৃহীত )




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আয়েশা আক্তার লিজা। রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্বিতীয় স্ত্রী দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে আলোচনায় আসেন রাজশাহী নগরীতে বসবাসকারী এই নারী।

তিনি স্ত্রীর অধিকার না পেলে শেষ পর্যন্ত আত্মহত্যা করবেন বলে নিজের কঠোর প্রতিজ্ঞার কথাও ফেসবুকে বলেন। আরেক পোস্টে লেখেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা আমার পাশে দাঁড়ান। আমাকে মেরে ফেলা হবে। গত ১৮ মে থেকে গত শুক্রবার রাত পর্যন্ত একই বিষয়ে ২০টির বেশি পোস্ট দেন ফেসবুকে।

শুক্রবারও লিজা রাজশাহীর কয়েকজন গণমাধ্যমকর্মীর ম্যাসেঞ্জার ও ইনবক্সে বার্তা পাঠান এই বলে, আমি যদি আত্মহত্যা করি অথবা আমাকে যদি মেরে ফেলা হয় অথবা পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়- এ জন্য দায়ী হবেন এনামুল হক এমপি।

কিন্তু শনিবার সকাল ৬টার দিকে ফেসবুকে এক পোস্টে লিজা আগের অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন। লিজা লেখেন, আমাদের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। দেশবাসীর কাছে দোওয়া চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় গণমাধ্যমকর্মী ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা আর নিউজ করবেন না। এতদিন আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন সে জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

লিজার এ ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। সমস্যা কীভাবে মিটল তা পরিষ্কার করেননি লিজা। তাকে ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে জানতে চাইলেও আর সাড়া দেননি। এনামুল হক এমপি অবশ্য বলেছেন, যা ঘটেছে লিজা সেটা মেনে নিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD