স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদে স্ত্রীর সামনে স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদে স্ত্রীর সামনে স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদে স্ত্রীর সামনে স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে জখম




অনলাইন ডেস্ক: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এবার নারায়ণগঞ্জে স্ত্রীর সামনে স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (২৮ জুন) বেলা ১১ টায় বন্দরের বক্তারকান্দি এলাকায় স্ত্রী ববির সামনে স্বামী শাহীন (৪০) কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় বন্দর থানায় ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্তরা হলো বল্টু আমজাদ, টুন্ডা মনির, আপন, আকাশ ও কিশোর।অভিযোগে জানা গেছে, হামলাকারীরা এর আগেও শাহীনের স্ত্রী ববিকে ইভটিজিং ও শারীরিকভাবে হেনস্তা করেছে একাধিকবার।

এ ব্যাপারে মামলা চলমান রয়েছে। এরপর শুক্রবার সকালে শাহীনের সামনে স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ শুরু করে আসামি আমজাদ। এর প্রতিবাদ করে ববির স্বামী শাহীন। এসময় আমজাদ তার ছেলে আপন, হৃদয়, ভাতিজা আকাশকে ফোনে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আসতে বললে- তারা এসেই শাহীনের উপর প্রকাশ্যে হামলা চালায়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শাহিনকে মারধরের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

উল্লেখ্য, গত বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে তার স্বামী নেয়াজ রিফাত শরিফকে (২৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করে সন্ত্রাসীরা। হামলার পর শরিফকে গুরুতর আহতবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আশঙ্কাকাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পরই মৃত্যু হয় রিফাতের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD