স্কুলের প্রশ্নপত্রে পর্ন তারকাদের নাম ,তদন্ত করে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




স্কুলের প্রশ্নপত্রে পর্ন তারকাদের নাম ,তদন্ত করে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

স্কুলের প্রশ্নপত্রে পর্ন তারকাদের নাম ,তদন্ত করে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী




অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্রে পর্ন তারকা সানি লিওন ও মিয়া খলিফার নাম আসার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, স্কুলের প্রশ্নপত্রে পর্ন তারকাদের নাম আসাটা অন্যায়। এটি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। যে স্কুলের নামে এ ধরনের অভিযোগ উঠেছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।শুক্রবার (১৯ এপ্রিল) ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথমপত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্রে (এমসিকিউ) দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে মিয়া খলিফা ও সানি লিওনের না আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

একটি বহু নির্বাচনি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে পর্ন তারকা মিয়া খালিফার নাম। তবে তার নাম লেখা হয়েছে মিয়া কালিফা।

আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, আম-আটির-ভেঁপু কার রচিত? এই প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তরের একটি নাম সানি লিয়ন। গত বুধবার (১৭ এপ্রিল) এমন প্রশ্নপত্রেই বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়েছে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়।এ বিষয়ে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। অভিযুক্ত শিক্ষককে নিয়ে আমরা মিটিং করেছি। দ্রুত তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD