সুস্থ আছেন আহমদ শফী, দোয়া করার আহ্বান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুস্থ আছেন আহমদ শফী, দোয়া করার আহ্বান

সুস্থ আছেন আহমদ শফী, দোয়া করার আহ্বান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী।

 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা (আহমদ শফী) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে মৃত্যুর গুজব ছড়িয়েছে, তা সঠিক নয়। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন। তার চিকিৎসা চলছে।

 

আজ সোমবার দুপুর থেকেই গুজব ছড়িয়ে পড়ে যে আল্লামা শফী মারা গেছেন। এদিকে ইসলামি ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, এধরনের গুজব আমরাও শুনেছি। শুধু এতটুকুই বলবো, আল্লামা শফী আগের চেয়ে ভালো আছেন, কেউ গুজবে কান দেবেন না। সবাই উনার জন্য দোয়া করবেন।

 

প্রসঙ্গত, কয়েকদিন আগে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ বোধ করায় ১১ এপ্রিল বিকেলে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। প্রায় ১০৩ বছরের বয়সী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD