সিগারেটের আগুনে পুড়লো জিলা স্কুলের কয়েক হাজার পাঠ্যবই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সিগারেটের আগুনে পুড়লো জিলা স্কুলের কয়েক হাজার পাঠ্যবই

সিগারেটের আগুনে পুড়লো জিলা স্কুলের কয়েক হাজার পাঠ্যবই




অনলাইন ডেস্ক:বগুড়া জিলা স্কুলের গুদাম ঘরে সিগারেটের আগুন থেকে ছড়িয়ে পড়া আগুনে কয়েক হাজার পাঠ্যবই পুড়ে নষ্ট হয়ে গেছে। রোববার বিকেল তিনটার দিকে এ আগুনের ঘটনা ঘটে।বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মতিন ও জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।

 

 

বগুড়া জিলা স্কুল ও জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, রোববার হঠাৎ করেই জিলা স্কুলের বইয়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। ওই আগুনে গুদামে মাদরাসা শিক্ষা বোর্ডের অষ্টম ও নবম শ্রেণির প্রায় সাড়ে তিন হাজার বই ছিল। এর বেশির ভাগ পুড়ে যায়। সেগুলো ছিল ২০১৮ সালের পাঠ্যবই।

 

 

ভুল থাকায় গত বছর তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়নি। সেগুলো রেখে দিয়ে নতুন করে সংশোধিত বই বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। জেলা শিক্ষা অফিসের নিজস্ব গুদাম না থাকায় ভুল বইগুলো জিলা স্কুলের গুদাম ঘরে সংরক্ষিত ছিল।

 

 

জানা যায়, বগুড়ায় বইয়ের গুদামে ধোঁয়া দেখেই ‘৯৯৯’ এ ফোন করে এক স্কুল ছাত্র।

 

স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্র বলেন, আমরা বন্ধুরা মাঠে খেলা করছিলাম। হঠাৎ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ৯৯৯ এ কল করার পর বিস্তারিত জানানো হলে ফায়ার সার্ভিসের দল এসে প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র জানান, আমাদের নিজস্ব কোনো গোডাউন না থাকায় জেলার কয়েক হাজার এ রুমে ছিল। কেন আগুন লাগলো বিষয়টি খতিয়ে দেখা হবে ।

 

বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মতিন জানান, বইগুলো যে কক্ষে রাখা ছিল সেই কক্ষের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ওই কক্ষের পেছনের জানালা খোলা পাওয়া গেছে।

 

খোলা জানালা দিয়ে কেউ সিগারেটের আগুন ফেলে। এ কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে পানি ব্যবহার করার কারণে গুদাম ঘরে রাখা সবগুলো বই নষ্ট হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD