সকালে মৃত্যু, বিকেলে পৌঁছাল খালাসের আদেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সকালে মৃত্যু, বিকেলে পৌঁছাল খালাসের আদেশ

সকালে মৃত্যু, বিকেলে পৌঁছাল খালাসের আদেশ

সকালে মৃত্যু, বিকেলে পৌঁছাল খালাসের আদেশ




অনলাইন ডেস্ক//
সাতক্ষীরায় জোড়া পুলিশ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুর রহমান ওরফে অবেদ আলি খুলনা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। কিন্তু তিনি ছয় মাস আগে উচ্চ আদালতের আদেশে এ মামলা থেকে খালাস পেয়েছিলেন। কিন্তু কারা মুক্তির আইনগত কাজ শেষ হবার আগেই ১৩ বছর জেলে কারাবাস করে রোববার সকালে ওবায়দুর মারা যান। অন্যদিকে বিকেলে সাতক্ষীরা আদালতে পৌঁছায় তার খালাসের আদেশ।

তিনি সাতক্ষীরার কুখরালি গ্রামের রজব আলির ছেলে। পরে রোববার রাতেই তার মরদেহ নিয়ে আসা হয় নিজ বাড়িতে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি রাতে শহরের ছফুরননেছা মহিলা কলেজের সামনে দুই পুলিশ কনস্টেবল অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালে আসামি রায়হানুল ইসলাম, জাকির হোসেন ও ওবায়দুর রহমানকে মৃত্যুদণ্ড দেয় সাতক্ষীরা জেলা জজ আদালত। ২০১১ সালে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে ওবায়দুর খালাস পান। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ১১ এপ্রিলের রায়েও খালাস বহাল থাকে। তবে খালাসের এ আদেশের কপি কারাগারে পৌঁছাতে বিলম্ব হয়।

অবেদ আলির পারিবারিক সূত্র জানায়, আদালত থেকে এ খালাসের আদেশ কারাগারে না পৌঁছানোয় তাকে ছয় মাসেরও বেশি সময় কারাবন্দি থাকতে হয়। এরই মধ্যে তিনি ক্যান্সারে আক্রান্ত হন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD