শ্যালিকাকে বিয়ে করে কারাগারে 'রসিক ভাগ্নিপতি' Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শ্যালিকাকে বিয়ে করে কারাগারে ‘রসিক ভাগ্নিপতি’

শ্যালিকাকে বিয়ে করে কারাগারে ‘রসিক ভাগ্নিপতি’

শ্যালিকাকে বিয়ে করে কারাগারে 'রসিক ভাগ্নিপতি'




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেরপুরের নালিতাবাড়ীতে ১৩ বছর বয়সী চাচাতো শ্যালিকাকে প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়ে বিয়ে করে কারাগারে গেল ইয়াসিন আলী নামে এক দুলাভাই। তার বাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের উত্তর পলাশীকুড়া গ্রামে। মঙ্গলবার (৩০ জুন) থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করার পর আদালত তাকে কারাগারে পাঠায়।

 

 

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার উত্তর পলাশীকুড়া গ্রামের আব্দুল খালেক এর পুত্র ইয়াসিন আলী (৩৪) নালিতাবাড়ী পৌর শহরের ছিটপাড়া মহল্লায় বিয়ে করেন। শ্বশুর বাড়িতে যাতায়াতের সুবাদে সে তার ১৩ বছর বয়সী চাচাতো শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে গত ১২ জুন রাতে ছিটপাড়া মহল্লায় শ্বশুড় বাড়ি থেকে ওই শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায় ইয়াসিন। এ ঘটনায় মেয়ের সন্ধান চেয়ে কিশোরীর পিতা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

 

 

খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল সোমবার (২৯ জুন) গাজীপুরের কালিয়াকৈর থেকে এসআই জহুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ‘রসিক ভাগ্নিপতি’ ইয়াসিনকে আটক ও শ্যালিকাকে উদ্ধার করে রাতেই নালিতাবাড়ী নিয়ে আসেন।

 

 

ইয়াসিন জানায়, সে শ্যালিকাকে কোর্ট ম্যারেজ করেছেন। কিন্তু বিপত্তি বাধায় কিশোরী শ্যালিকা। সে বলে বুঝতে না পেরে দুলাভাইয়ের কথায় ফেঁসে গেছে। ফলে রাতেই ধর্ষণ ও অপহরণ মামলা করে মঙ্গলবার ইয়াসিনকে আদালতে সোপর্দ করে পুলিশ। একই সঙ্গে কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য শেরপুর প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD