শিক্ষককে লাঞ্ছিত করলো সেই ছাত্রলীগ ! Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিক্ষককে লাঞ্ছিত করলো সেই ছাত্রলীগ !

শিক্ষককে লাঞ্ছিত করলো সেই ছাত্রলীগ !




স্টাফ রিপোর্টার:
পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে বাঁধা দেয়ায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের কথিত নেতার বিরুদ্ধে। সোমবার দুপুরে বরিশাল নগরীর সরকারি বরিশাল কলেজে এই ঘটনা ঘটে। কথিত ওই ছাত্রলীগ নেতা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্স এর ছাত্র খাইরুল ইসলাম সৈকত। সে নিজেকে বিএম কলেজ ছাত্রলীগ নেতা দাবী করে আসছে। ইতিপূর্বেও বিএম কলেজে ছাত্রলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার আলোচনায় আসে সৈকত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাস্টার্স বর্ষের পরীক্ষায় বিএম কলেজ শিক্ষার্থীদের একাংশের আসন বিন্যাস করা হয়েছে সরকারি বরিশাল কলেজে। আজ সোমবারের পরীক্ষায় অংশগ্রহনের জন্য মোবাইল ফোন নিয়ে কলেজে প্রবেশের চেষ্টা করে বিএম কলেজ ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম সৈকত।

এসময় কলেজের প্রধান ফটকে তাকে বাঁধা প্রদান করে দায়িত্বর পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে ওই স্থানে থাকা সরকারি বরিশাল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও স্টাফ কাউন্সিলের সম্পাদক সহযোগী অধ্যাপক লতিফা আখতারকে হুমকি সহ অসৌজন্য মুলক আচরন করে। এমনকি ওই শিক্ষক নেতাকে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত করে বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে শিক্ষক লতিফা’র বক্তব্য পাওয়া যায়নি। তবে সরকারি বরিশাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পরিমল বনিক বলেন, তেমন কোন ঘটনা না। বিএম কলেজের ওই ছাত্র মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। চেক পোস্টে বাঁধা দেয়ায় ওই ছাত্রর সাথে স্টাফ কাউন্সিল সেক্রেটারীর সাথে কথা কাটাকাটি হয়। আমরা তখন ওই ছাত্র’র মোবাইল ফোন নিয়ে আটকে রাখি। পরে অবশ্য পরীক্ষা শেষে ওই ছাত্র তার মোবাইলটি নিয়ে দ্রুত চলে গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD