শব্দাবলীর বৈশাখ উৎসব মাতাতে নগরীতে আসছেন বাউল শিল্পী রাব্বী ও দিতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শব্দাবলীর বৈশাখ উৎসব মাতাতে নগরীতে আসছেন বাউল শিল্পী রাব্বী ও দিতি

শব্দাবলীর বৈশাখ উৎসব মাতাতে নগরীতে আসছেন বাউল শিল্পী রাব্বী ও দিতি




নিজস্ব প্রতিবেদক:‘আমিতো ভালানা ভালা লইয়াই থাইকো’ যার কন্ঠে এ গান সারা দেশের মানুষের মুখে মুখে সেই নিয়ে বরিশালে আসছেন বাউল শিল্পি কামরুজ্জামান রাব্বী। ১৬ এপ্রিল বরিশাল শহীদ মিনারে নাট্য সংগঠন শব্দাবলীর বেশাখী উৎসব গান গেয়ে মাতাবেন তিনি।শুধু কামরুজ্জামান রাব্বীই নন, তার সাথে বরিশালের বৈশাখী উৎসবে বরিশাল বাসিকে মাতাবেন খ্যাতিমান বাউল শিল্পি দিতি সরকার। শব্দাবলীর তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনি দিন বিকালে সঙ্গীত পরিবেশন করবেন তারা।

সংগঠন সূত্রে জানানো হয়েছে, ‘শব্দাবলীর আয়োজনে বাংলা বর্ষবরণে প্রতি বছরের ন্যায় এবারও বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক থেকে তিন বৈশাখ পর্যন্ত তিনদিনব্যাপী শব্দাবলীর বৈশাখ উৎসব এর আয়োজন করেছে। পহেলা বৈশাখ বিকাল ৫ টায় শব্দাবলীর উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাহান আরা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম-এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। সভাপতিত্ব করেন শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল।সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন সমাপনি অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD