র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনে ৪ বনদস্যু নিহত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনে ৪ বনদস্যু নিহত

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনে ৪ বনদস্যু নিহত




নিজস্ব প্রতিবেদক:বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু আরিফ বাহিনীর প্রধান আরিফুল ওরফে রাজুসহ চার বনদস্যু নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের জোংড়ার খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সম্পতি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা দেখা গেছে- এমন খবরের ভিত্তিতে রোববার রাতে সুন্দরবনে অভিযান শুরু করে র‌্যাব। সোমবার দুপুর ১২টার দিকে র‌্যাব সদস্যরা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় টহল শুরু করলে বনদস্যু আরিফুল বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়তে থাকে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর দস্যুরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরিফ বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে। এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

 

তবে উদ্ধার করা অস্ত্রের পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।

 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, নিহত দস্যুরা হলেন- মোংলার সিগনাল টাওয়ারের দক্ষিণ চরের আ. আউয়ালের ছেলে আ. আলিম (২৫), আবজাল হাওলাদারের ছেলে রাজু (২২), আলতাফ হাওলাদারের ছেলে সোহেল (৩০) ও রুবেল (২৫)।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD