র‌্যাব'র অভিযানে ঝালকাঠির ফয়সাল চট্টগ্রামে ইয়াবাসহ আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




র‌্যাব’র অভিযানে ঝালকাঠির ফয়সাল চট্টগ্রামে ইয়াবাসহ আটক

র‌্যাব’র অভিযানে ঝালকাঠির ফয়সাল চট্টগ্রামে ইয়াবাসহ আটক




অনলাইন ডেস্ক: চট্টগ্রামে র‌্যাব, পুলিশের আলাদা অভিযানে সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে নগরীর সদরঘাট ও ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. ফয়সাল (৪৩), মো. আব্দুল বারেক (২০) ও নুর আয়েশা (২৭)।

র‌্যাব-৭ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৭ হাজার ৫৪৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

র‌্যাব জানায়, ফয়সালের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে নৌ পথে বরিশাল যাতায়াত করতেন।এদিকে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল বুধবার রাতে নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে বারেক ও নুর আয়েশাকে। তাদের দুজনের বাড়ি টেকনাফে।

গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থেকে তারা ইয়াবাগুলো আচারের প্যাকেটে করে চট্টগ্রামে নিয়ে এসেছিল বিক্রির জন্য। তাদের আটকের পর সাথে থাকা আচারের প্যাকটের বেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।দুই ঘটনায় সদরঘাট ও কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD