রিকশা চালককে ধাক্কা দিয়ে শ্রীঘরে সিএনজি চালক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রিকশা চালককে ধাক্কা দিয়ে শ্রীঘরে সিএনজি চালক

রিকশা চালককে ধাক্কা দিয়ে শ্রীঘরে সিএনজি চালক

মিরপুরের বাঙলা কলেজের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন রুহুল আমিন। পেছন থেকে জোরে ধাক্কা মারেন সিএনজিচালক বাবুল মিয়া।




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর মিরপুরের বাঙলা কলেজের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন রুহুল আমিন। পেছন থেকে জোরে ধাক্কা মারেন সিএনজিচালক বাবুল মিয়া। এতে রিকশা থেকে ছিটকে পড়েন রুহুল আমিন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে সে আবল-তাবল বকছেন। এ ঘটনায় রিকশা চালকের স্ত্রী হাসিনা বেগম সিএনজি চালকের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সিএনজিচালক বাবুল মিয়াকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (২০ জুন) সিএনজিচালক বাবুল মিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার তাকে আটক করে মিরপুর থানা পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রুহুল আমিন প্রতিদিনের মতো রিকশা নিয়ে সকাল ৬টার দিকে মিরপুরের ভাড়া বাসা থেকে বের হন। দুপুর ১২টার দিকে মিরপুর বাঙালা কলেজের সামনে পৌঁছলে পেছন থেকে সিএনজি দিয়ে জোরে ধাক্কা মারেন বাবুল মিয়া। এতে রিকশা থেকে ছিটকে পড়ে যান রুহুল আমিন। এ সময় আশপাশের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে আবল-তাবল বকতে থাকেন। এ ঘটনায় রিকশা চালকে স্ত্রী হাসিনা বেগম মিরপুর থানায় সিএনজি চালক বাবুল মিয়ার নামে একটি মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD