রাজাপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

রাজাপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ




থানা প্রতিনিধি॥  ঝালকাঠির রাজাপুর উপজেলার সংখ্যালঘু এক গৃহবধূকে দুই বখাটে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদি হয়ে বুধবার (৩ জুলাই) বিকেলে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গৃহবধূর স্বামী একজন হাটের ক্ষুদ্র দোকানদার। ৩৫ বছর বয়সী ওই নারীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন বলেন, গত ১ জুলাই সন্ধ্যায় উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির পাশেই নিজের গরু আনতে গেলে সেখানে ওৎ পেতে থাকা একই এলাকার হারুন অর রশিদের বখাটে ছেলে সজিব হাওলাদার (২৭) ও মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ওই গৃহবধূকে মুখ চেপে গোয়াল ঘরের পেছেনে নিয়ে যায়। পরে পালাক্রমে দুই বখাটে গৃহবধূকে ধর্ষণ করে।

গৃহবধূর অভিযোগটি ধর্ষণের ধারায় নথিভূক্ত করা হয়েছে জানিয়ে ওসি মোঃ জাহিদ হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।এদিকে থানায় মামলা করতে এসে ওই গৃহবধূ বলেন, বখাটে সজিব প্রায়ই তাকে উত্যক্ত করত। ঘটনার পর থেকেই মামলা না করতে হুমকী দিচ্ছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিসী ডাকার কথা বলে ঘটনা ধামা চাপাদেয়ার ও চেষ্টা করা হয়েছিলো বলেও অভিযোগ ওই গৃহবধূর।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD