থানা প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার সংখ্যালঘু এক গৃহবধূকে দুই বখাটে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদি হয়ে বুধবার (৩ জুলাই) বিকেলে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গৃহবধূর স্বামী একজন হাটের ক্ষুদ্র দোকানদার। ৩৫ বছর বয়সী ওই নারীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন বলেন, গত ১ জুলাই সন্ধ্যায় উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির পাশেই নিজের গরু আনতে গেলে সেখানে ওৎ পেতে থাকা একই এলাকার হারুন অর রশিদের বখাটে ছেলে সজিব হাওলাদার (২৭) ও মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ওই গৃহবধূকে মুখ চেপে গোয়াল ঘরের পেছেনে নিয়ে যায়। পরে পালাক্রমে দুই বখাটে গৃহবধূকে ধর্ষণ করে।
গৃহবধূর অভিযোগটি ধর্ষণের ধারায় নথিভূক্ত করা হয়েছে জানিয়ে ওসি মোঃ জাহিদ হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।এদিকে থানায় মামলা করতে এসে ওই গৃহবধূ বলেন, বখাটে সজিব প্রায়ই তাকে উত্যক্ত করত। ঘটনার পর থেকেই মামলা না করতে হুমকী দিচ্ছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিসী ডাকার কথা বলে ঘটনা ধামা চাপাদেয়ার ও চেষ্টা করা হয়েছিলো বলেও অভিযোগ ওই গৃহবধূর।
Reporter Name 

















