যৌতুকের টাকা: নারীদের সঙ্গে আমোদ-ফুর্তি করেন আ'লীগ নেতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যৌতুকের টাকা: নারীদের সঙ্গে আমোদ-ফুর্তি করেন আ’লীগ নেতা

যৌতুকের টাকা: নারীদের সঙ্গে আমোদ-ফুর্তি করেন আ’লীগ নেতা

যৌতুকের টাকা: নারীদের সঙ্গে আমোদ-ফুর্তি করেন আ'লীগ নেতা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর দারুসসালাম থানা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহারুল আনামকে তার স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে দারুসসালাম থানা পুলিশ।‌

 

 

এর আগে মঙ্গলবারই রাজধানীর দারুসসালাম থানায় নারী নির্যাতন ও যৌতুক আইনে মাজহার আনামসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি করেন তার স্ত্রী ফিরোজা পারভীন (৪০)। মামলার প্রধান আসামি করা হয়েছে এবিএম মাজহারুল আনামকে।

 

 

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, মঙ্গলবার বিকাল ৩টায় মামলার প্রধান আসামি মাজহারুল আনামকে গ্রেপ্তার করা হয়েছে।এর পরে তাকে আদালতে পাঠানো হয়। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

মামলা ও মামলার বাদী সূত্রে জানা গেছে, মাজহার ও মামলার বাদী ফিরোজার দীর্ঘ ১২ বছরের সংসার জীবন। তাদের ১১ বছর বয়সী মহসিনুল আনাম রাফাদ নামে এক প্রতিবন্ধী ছেলে সন্তান রয়েছে। সন্তান হওয়ার পর থেকে মাজহার বিভিন্ন সময় তার স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সন্তানের মুখের দিকে তাকিয়ে বাদী (ফিরোজা পারভীন) তার স্বামীকে দফায় দফায় বিশ লাখ টাকাসহ দামি আসবাবপত্র প্রদান করেন।

 

 

ফিরোজা পারভীন জানান, তার স্বামী একজন লম্পট, দুশ্চরিত্র ও লোভী প্রকৃতির লোক। যৌতুকের টাকা পাওয়ার পর তিনি (মাজহার) নারীদের পেছনে আমোদ-ফুর্তিতে ব্যয় করেছেন। কয়েকজন নারীর সঙ্গে তার অন্তরঙ্গ ছবিও ফাঁস হয়েছে। সব টাকা নারীদের পেছনেই ব্যয় করেন। গত বছরের ৪ এপ্রিল বিকাল বেলায় তার স্বামী মাজহার মামলার অন্য আসামিদের প্ররোচনায় তার পরিবারের কাছে আরো ১০ লাখ টাকা যৌতুক চান। যৌতুক না দেয়ায় আসামিরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে।

 

 

তিনি জানান, পরবর্তীতে আত্মীয়-স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। কিছুটা সুস্থ হয়ে বাদী (ফিরোজা পারভীন) একমাত্র বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের কথা চিন্তা করে আপোস মীমাংসার উদ্দেশে সোমবার (২৫ জানুয়ারি) বাসায় ফিরলে দেখতে পান ঘরের আলমারির তালা ভাঙা। বিয়ের সময় উপহার হিসেবে পাওয়া ১৫ ভরি স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ দলিলপত্র সব গায়েব হয়ে গেছে। এমন সময় আসামি মাজহার যৌতুকের ১০ লাখ টাকা ছাড়া কেন তিনি (বাদী) বাসায় এসেছেন এই কথা বলে তাকে (ফিরোজা পারভীন) হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন।

 

 

ফিরোজা পারভীন আরো জানান, মামলার অপর আসামি মুন্নি (যার সঙ্গে পরকীয়ায় লিপ্ত) তাকে (বাদীকে) এলোপাথাড়ি কিলঘুষি ও তার প্রতিবন্ধী সন্তানকেও মারধর করেন। একপর্যায়ে তার স্বামী (মাজহার) তাকে হত্যার উদ্দেশ্যে বালিশ চাপা দেয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ও আত্মীয়-স্বজনরা ছুটে এসে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

 

 

মামলার বাদী সূত্রে জানা যায়, দারুসসালাম থানা আওয়ামী লীগ সভাপতি মাজহার আনাম ইতোপূর্বে অস্ত্রসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD