যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে

যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে

যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় এক যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর পরকীয়া প্রেমিক দীপক গাইনের বিরুদ্ধে। গত শুক্রবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। আহত যুবককে (৩৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবকের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী দীপক গাইনের পরকীয়ার সম্পর্ক চলছিল। এ নিয়ে ভুক্তভোগী যুবক ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এ ঘটনার প্রতিশোধ নিতে দীপক শুক্রবার রাত ১১ টার দিকে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিকার স্বামীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় প্রেমিকার স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন ওই যুবক দীপক।

 

 

আহত যুবক বলেন, ‘ওই দিন আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে দীপক আমাদের বাড়িতে আসে। প্রথমে তার সঙ্গে ঝগড়াঝাটি হয়। পরে সে ধারালো ছুরি দিয়ে আমার ওপর হামলা করে। পরে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সে আমার ‘‘বিশেষ অঙ্গ’’ কেটে দিয়ে পালিয়ে যায়। ওই রাতেই আমি কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’ ভুক্তভোগীর স্ত্রী বলেন, ‘দীপক সম্পর্কে আমার কাকা হন। তার সঙ্গে আমার আগে সম্পর্ক ছিলো। এখন কোনো সম্পর্ক নেই। সে প্রতিহিংসাবশত এ কাজ করেছে। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।’

 

 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ‘প্রতিপক্ষ ছুরি মারলে এক যুবকের ‘‘বিশেষ অঙ্গ’’ কেটে যায় বলে শুনেছি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD