ময়লার গাড়ি থেকে চাঁদা নেয় স্বেচ্ছাসেবক লীগ নেতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ময়লার গাড়ি থেকে চাঁদা নেয় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ময়লার গাড়ি থেকে চাঁদা নেয় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ময়লার গাড়ি থেকে চাঁদা নেয় স্বেচ্ছাসেবক লীগ নেতা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাভারের আশুলিয়ায় ময়লার গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ শেখ মো. উজ্জ্বলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

 

আটক শেখ মো. উজ্জ্বল ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও অন্যজন ধামসোনা ইউপি ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর হোসেন। এর আগে এদিন সন্ধ্যায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধরের শিকার ময়লা ব্যবসায়ী আকবর আলি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, ময়লা ব্যবসায়ী আকবর আলীর কাছে বিগত তিন মাস যাবৎ মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল শেখ উজ্জ্বল। অন্যথায় ভাদাইল এলাকায় ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও ওই ব্যবসায়ীকে হুমকি দেয়া হয়। পরে শুক্রবার বিকেলে ব্যবসায়ী আকবর আলীকে ভাদাইল এলাকার নিজ কার্যালয়ে ডেকে নেন স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল ও তার লোকজন। এসময় ওই ব্যবসায়ী দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে উজ্জ্বল ও তার সঙ্গীরা তাকে মারধর করেন। পরে ভুক্তভোগী ব্যবসায়ী সন্ধ্যায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে রাতে ভাদাইল এলাকা থেকে উজ্জ্বল ও আলমগীরকে আটক করা হয়।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, চাঁদাবাজির অভিযোগে আটক দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গ্রেপ্তার ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ উজ্জ্বলের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও অবৈধ গ্যাস সংযোগ প্রদানসহ একাধিক মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD