মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ ৩ দিন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ ৩ দিন

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ ৩ দিন

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ ৩ দিন




অনলাইন ডেস্ক:জাতীয় একাদশ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে লেনদেন পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে।

ওই সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে ২৮ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

অর্থাৎ এই তিন দিন বা সময় হিসেবে ৪৮ ঘণ্টায় বিকাশ, রকেট বা যে কোনও মোবাইল ব্যাংকিংয়ে কেউ টাকা উত্তোলন বা জমা করতে পারবেন না।

তবে সার্কুলারে এও বলা হয়েছে, ব্যক্তিগত একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে।

এমতাবস্থায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক বা সাবসিডিয়ারিসমূহকে এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সম্পর্কে গ্রাহক তথা সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD