মেয়ের প্রেমিককে ডেকে এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেয়ের প্রেমিককে ডেকে এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

মেয়ের প্রেমিককে ডেকে এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

মেয়ের প্রেমিককে ডেকে এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায় মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পিটিয়েছেন প্রেমিকার বাবা। এ ঘটনায় শুক্রবার (১২ মার্চ) মেয়ের বাবা স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

এর আগে বৃহস্পতিবার ( ১১ মার্চ) রাতে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

 

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ গ্রামের গুলজার হোসেনের ছেলে আবুল কালাম সনেটের (২৩) সঙ্গে একই গ্রামের কুরআনটারীর জনৈক স্কুল শিক্ষকের ১০ম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

 

 

কিছুদিন আগে মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে। কিশোরীর বিয়ের বয়স না হওয়ায় এবং আইনি বাধা থাকলেও ছেলের পরিবার বিষয়টি মেনে নিয়েছে। গত বুধবার রাতে প্রেমিকার বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছানো মাত্র পূর্ব পরিকল্পিত ভাবে মেয়ের বাবা স্কুল শিক্ষক মিজানুর রহমান (৪৫), ছামিউল হক (২৩), সিদ্দিক হোসেন, কাফি মিয়া ও মন্টু মিয়া সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন প্রেমিককে ডেকে নিয়ে বসত বাড়ির সিঁড়ির সাথে বেঁধে বাঁশের লাঠি ও রড দিয়ে বেধড়ক মারপিট করে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে বর্বর নির্যাতন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে প্রেমিক সনেটকে। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রের মা সাঞ্জুমা বেগম।

 

 

নির্যাতনের শিকার ছাত্রের মা সাঞ্জুমা বেগম বলেন, ‘সনেটের সাথে কিশোরী মেয়েটির প্রেমের সম্পর্কের জের ধরে কিছুদিন আগে ওই কিশোরী বিয়ের দাবি নিয়ে বাড়িতে এসে ওঠে। আমরা এই সম্পর্ক মেনে নেই। তবে সনেট এখনো অধ্যায়নরত ছাত্র ও মেয়েটির অপ্রাপ্তবয়স্ক। সে কারণে এই প্রেমের পরিণতি বিয়ে পর্যন্ত গড়ায়নি। আইনে মেয়ের বিয়ের বয়স এখনো হয়নি। তাই মেয়েকে ও তার পরিবারকে বুঝিয়ে গ্রামের মুরুব্বিগণ বিয়ের দাবি নিয়ে আসা কিশোরীকে অভিভাবকদের কাছে সোপর্দ করি। ছেলের দোষত্রুটি থাকলে অভিভাবক থানা পুলিশ, আইন আদালতে যেতে পারত। নির্মমভাবে পৈশাচিক নির্যাতন করা ঠিক হয়নি। এই নিষ্ঠুর আচরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

 

 

লালমনিরহাট সদর থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে। নির্যাতনের শিকার যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ঘটনায় থানায় মামলা পর পরেই অভিযুক্ত স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD